পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘লঘুচাপটি উড়িষ্যার দিক দিয়ে শনিবারের মধ্যে উপকূল অতিক্রম করবে। ওইদিনের পর এর তেমন কোনো প্রভাব থাকবে না।’
তিনি জানান, ‘সাগরে বাতাস আছে এবং সাগর কিছুটা খারাপ থাকায় সেখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরের পর থেকে সাগরের পরিস্থিতি অনেকটা ভালো হবে।’
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রাজধানীর আবহাওয়া নিয়ে হাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে ঢাকায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শনিবার ঢাকায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, মাঝে রোদও দেখা যেতে পারে।’
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন