সংবাদ

এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলালে দ্রুত যা করবেন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলালে দ্রুত যা করবেন
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তাদের হালনাগাদ তথ্য একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। এর ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীরা নতুন করে আবেদনের পাশাপাশি আগের করা আবেদন সংশোধনেরও সুযোগ পাচ্ছে।

​আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, অনলাইন আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের এই সুযোগ থাকবে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেনি, তারাও এই সময়ের মধ্যে নতুন করে আবেদন সম্পন্ন করতে পারবে।

​নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম উল্লেখ করতে পারবে। পছন্দের তালিকা সংশোধনের সুযোগ থাকবে শনিবার ও রবিবার রাত ৮টা পর্যন্ত।

​পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো:

  • আবেদন ও পছন্দক্রম সংশোধন: ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টা পর্যন্ত।
  • প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।
  • ভর্তি নিশ্চায়ন: ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে)।
  • মাইগ্রেশনের ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
  • চূড়ান্ত ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলালে দ্রুত যা করবেন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তাদের হালনাগাদ তথ্য একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। এর ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীরা নতুন করে আবেদনের পাশাপাশি আগের করা আবেদন সংশোধনেরও সুযোগ পাচ্ছে।

​আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, অনলাইন আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের এই সুযোগ থাকবে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেনি, তারাও এই সময়ের মধ্যে নতুন করে আবেদন সম্পন্ন করতে পারবে।

​নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম উল্লেখ করতে পারবে। পছন্দের তালিকা সংশোধনের সুযোগ থাকবে শনিবার ও রবিবার রাত ৮টা পর্যন্ত।

​পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো:

  • আবেদন ও পছন্দক্রম সংশোধন: ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টা পর্যন্ত।
  • প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।
  • ভর্তি নিশ্চায়ন: ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে)।
  • মাইগ্রেশনের ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
  • চূড়ান্ত ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত