সংবাদ

১০ দিনেও মিলল না পে-স্কেলের প্রজ্ঞাপন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

১০ দিনেও মিলল না পে-স্কেলের প্রজ্ঞাপন
ছবি : সংগৃহীত

মন্ত্রিসভায় অনুমোদনের পর ১০ দিন পার হলেও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে সংশয় দেখা দিয়েছে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট জারির প্রতিশ্রুতি থাকলেও তা এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়ার বিলম্ব ছাড়াও নতুন জটিলতা তৈরি হয়েছে জুডিশিয়ারি সার্ভিসের কর্মীদের ভাতা দাবিকে কেন্দ্র করে। অর্থ বিভাগের একটি সূত্রের দাবি, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতার যে দাবি জানিয়েছিলেন, তাতে অর্থ বিভাগ সায় দেয়নি। কিন্তু বিষয়টি চূড়ান্ত সুরাহা না করেই মন্ত্রিসভায় নতুন স্কেল ঘোষণা করা হয়। ফলে এই অসংগতি না মিটিয়ে গেজেট জারি করা কঠিন হয়ে পড়েছে।

সরকারি চাকরিজীবীরা বর্তমানে নতুন মূল বেতন, ভাতার সময়সীমা ও বকেয়া হিসাবের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষায় রয়েছেন। কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ না খোলায় ক্ষোভ ও ধোঁয়াশা বাড়ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ও অবসর সুবিধার বিষয়টি চূড়ান্ত হচ্ছে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

১০ দিনেও মিলল না পে-স্কেলের প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মন্ত্রিসভায় অনুমোদনের পর ১০ দিন পার হলেও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে সংশয় দেখা দিয়েছে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট জারির প্রতিশ্রুতি থাকলেও তা এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়ার বিলম্ব ছাড়াও নতুন জটিলতা তৈরি হয়েছে জুডিশিয়ারি সার্ভিসের কর্মীদের ভাতা দাবিকে কেন্দ্র করে। অর্থ বিভাগের একটি সূত্রের দাবি, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতার যে দাবি জানিয়েছিলেন, তাতে অর্থ বিভাগ সায় দেয়নি। কিন্তু বিষয়টি চূড়ান্ত সুরাহা না করেই মন্ত্রিসভায় নতুন স্কেল ঘোষণা করা হয়। ফলে এই অসংগতি না মিটিয়ে গেজেট জারি করা কঠিন হয়ে পড়েছে।

সরকারি চাকরিজীবীরা বর্তমানে নতুন মূল বেতন, ভাতার সময়সীমা ও বকেয়া হিসাবের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষায় রয়েছেন। কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ না খোলায় ক্ষোভ ও ধোঁয়াশা বাড়ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ও অবসর সুবিধার বিষয়টি চূড়ান্ত হচ্ছে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত