সারাদেশে তোলপাড় সৃষ্টি করা ফেনীর চার তরুণকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। শনিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, চলতি বছরের জুন মাসে ফেনীর চার তরুণকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখার লোমহর্ষক ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর ওই চাঞ্চল্যকর মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন