সংবাদ

হবিগঞ্জ যাওয়ার পথে চার দফা বাধার মুখে এনসিপি নেতারা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

হবিগঞ্জ যাওয়ার পথে চার দফা বাধার মুখে এনসিপি নেতারা
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে চতুর্থবারের মতো পুলিশি বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ও পরবর্তীতে হবিগঞ্জের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার প্রেক্ষাপটে ‘নিরাপত্তাজনিত কারণ’ দেখিয়ে পুলিশ বারবার তাদের পথরোধ করে। তবে এনসিপি নেতারা যেকোনো মূল্যে হবিগঞ্জে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাদের ‘পয়েন্ট অব নো রিটার্নে’ ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করে আমাদের বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা যদি বিএনপি করতে চান, তবে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন।’

পথরোধের প্রতিবাদে একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার’ বলে স্লোগান দিতে থাকেন। পুলিশের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘১৪৪ ধারা জারি হয়েছে হবিগঞ্জ পৌরসভায়, কিন্তু শ্রীমঙ্গলে কেন আমাদের বাধা দেওয়া হচ্ছে? আমরা মামলা করতে যাচ্ছি, সেখানেও আমাদের আটকে রাখা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গলের ব্যারিকেড পেরিয়ে এগোলেও হবিগঞ্জের মিরপুর এলাকার আগে পুলিশ আবারও এনসিপির গাড়িবহর আটকে দেয়। এর প্রতিবাদে নেতারা গাড়ি থেকে নেমে সড়কের ওপরই অবস্থান নেন।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘নিরাপত্তাজনিত কারণেই তাদের পথরোধ করা হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে চার দফা বাধার মুখে এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত