সংবাদ

বালু উত্তোলন নিয়ে বিএনপির দু’পক্ষে উত্তেজনা, র‍্যাব-পুলিশ মোতায়েন

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

বালু উত্তোলন নিয়ে বিএনপির দু’পক্ষে উত্তেজনা, র‍্যাব-পুলিশ মোতায়েন
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৯ জুলাই) দুপুর থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলন নিয়ে উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু ও ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকীর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আলমগীর সিদ্দিকীর সমর্থকদের হামলায় রিয়াজ উদ্দিন মজুমদার টিপু এবং তার গাড়িচালক আদনানসহ আরও চারজন আহত হন। আহত অন্যরা হলেন-হুমায়ুন, সোহেল ও ইমন। এ ঘটনায় টিপু বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ৩০ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, বুধবার ভোরে আলমগীর সিদ্দিকী গ্রুপের সদস্য হানিফ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ জন্য সিদ্দিকী গ্রুপ টিপু গ্রুপকে দায়ী করেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছে।

সংঘর্ষের আশঙ্কা ও দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরের পর থেকে জিরো পয়েন্ট, কলেজ রোড, ছাগলনাইয়া-ফেনী সড়ক ও ছাগলনাইয়া-শুভপুর সড়কে সশস্ত্র অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল পাঁচটার দিকে কলেজ রোড এলাকায় আলমগীর সিদ্দিকীর সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে র‍্যাব ও পুলিশের বাধার মুখে তারা সরে যান।

এ সময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহেরের সঙ্গে ছাত্রদল নেতা নাদিম উদ্দিন ও তার এক সহযোগীর বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, ‘দুই পক্ষের কর্মসূচি ও পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে জন্য শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বালু উত্তোলন নিয়ে বিএনপির দু’পক্ষে উত্তেজনা, র‍্যাব-পুলিশ মোতায়েন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত