সংবাদ

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাড়ির পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দীর্ঘ দিন সিঙ্গাপুরে থাকার পর দুই বছর আগে দেশে ফিরেছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির মোটরটি হঠাৎ অকেজো হয়ে পড়ে। তুহিন নিজেই সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগের প্রধান সুইচ (মেইন সুইচ) বন্ধ করে তাঁকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানান, মোটরটি সচল করতে গিয়ে তার স্বামী দুর্ঘটনার শিকার হন। তুহিন ও ফিরোজা দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

প্রবাসফেরত এই যুবকের আকস্মিক মৃত্যুতে হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল চত্বরে স্ত্রী, মা ও স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাড়ির পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দীর্ঘ দিন সিঙ্গাপুরে থাকার পর দুই বছর আগে দেশে ফিরেছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির মোটরটি হঠাৎ অকেজো হয়ে পড়ে। তুহিন নিজেই সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগের প্রধান সুইচ (মেইন সুইচ) বন্ধ করে তাঁকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানান, মোটরটি সচল করতে গিয়ে তার স্বামী দুর্ঘটনার শিকার হন। তুহিন ও ফিরোজা দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

প্রবাসফেরত এই যুবকের আকস্মিক মৃত্যুতে হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল চত্বরে স্ত্রী, মা ও স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত