সংবাদ

ন্যাশনাল ব্যাংক ছাড়লেন আদিল চৌধুরী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

ন্যাশনাল ব্যাংক ছাড়লেন আদিল চৌধুরী
আদিল চৌধুরী

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী।  চলতি সপ্তাহের শুরুর দিকে পরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে আদি চৌধুরীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে ব্যাংকের একটি সূত্র জানিয়েছেন তিনি আরব বাংলাদেশ ব্যাংকে (এবি) যোগদানের উদ্দেশ্যেই পদত্যাগ করেছেন। শুধু তিনি নন ব্যাংক এশিয়া থেকে যাদের তিনি যোগদানের পরে নিয়ে এসেছিলেন তাদেরও নিয়ে যাবেন তিনি।

​গত বছরের ৭ জুলাই এই ব্যাংকে যোগ দেন আদিল চৌধুরী। তার আগে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

​উচ্চ খেলাপি ঋণ, ক্রমবর্ধমান লোকসান এবং আমানতকারীদের অর্থ তুলে নেওয়ার চাপের মধ্য দিয়ে ন্যাশনাল ব্যাংক যখন একটি কঠিন সময় পার করছে, ঠিক তখনই তিনি পদত্যাগ করলেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে অবস্থিত তাদের নির্মাণাধীন 'টুইন টাওয়ার' ভবনটি ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে। মূলত ভবনটি বেসরকারি এই ব্যাংকটির প্রধান কার্যালয় হিসেবে গড়ে তোলার কথা ছিল।

২০২২ সাল থেকেই প্রতি বছর লোকসান গুনছে ব্যাংকটি। বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও আর্থিক অনিয়মের কারণে তাদের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮,৯০০ কোটি টাকায়।

আওয়ামী লীগ সরকারের আমলে বহু বছর শিকদার গ্রুপ এই ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করেছে। তবে ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ব্যাংকটির ওপর থেকে এই গ্রুপের কর্তৃত্ব খর্ব হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ন্যাশনাল ব্যাংক ছাড়লেন আদিল চৌধুরী

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত