সংবাদ

সখিপুরে অটোভ্যান-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

সখিপুরে অটোভ্যান-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার নলুয়া-সখিপুর সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া উপজেলার শোলা প্রতিমা গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফেরদৌস মিয়া ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিলেন। পথে প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরদৌস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সখিপুরে অটোভ্যান-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার নলুয়া-সখিপুর সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া উপজেলার শোলা প্রতিমা গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফেরদৌস মিয়া ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিলেন। পথে প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরদৌস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত