সংবাদ

১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে হবিগঞ্জ

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:২২ এএম

১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে হবিগঞ্জ
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেন।

আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনসমাগম নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পুলিশের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তার ঝুঁকি না থাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপি, যুবদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল ১০টা থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শহরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও তিন প্লাটুন বিজিবি।

নিষেধাজ্ঞা চলাকালে বুধবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন। বাহুবল উপজেলার রশীদপুর এলাকায় পুলিশ তাদের গতিরোধ করলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘ সময় কথা-কাটাকাটির পর এনসিপি তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।

পরে মঙ্গলবারের (২৮ জুলাই) হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দেয় এনসিপি। পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে হবিগঞ্জ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেন।

আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনসমাগম নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পুলিশের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তার ঝুঁকি না থাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপি, যুবদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল ১০টা থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শহরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও তিন প্লাটুন বিজিবি।

নিষেধাজ্ঞা চলাকালে বুধবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন। বাহুবল উপজেলার রশীদপুর এলাকায় পুলিশ তাদের গতিরোধ করলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘ সময় কথা-কাটাকাটির পর এনসিপি তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।

পরে মঙ্গলবারের (২৮ জুলাই) হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দেয় এনসিপি। পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত