মুন্সিগঞ্জের গজারিয়া থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে মোশাররফ হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন বাড়ৈর নেতৃত্বে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোশাররফ হোসেন উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি শান্তিনগর এলাকার নোয়াব আলী প্রধানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন