সংবাদ

ভূমিকম্পে প্রস্তুত ১ লাখ স্বেচ্ছাসেবক, প্রধানমন্ত্রীর সেল-টাস্কফোর্স

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

ভূমিকম্পে প্রস্তুত ১ লাখ স্বেচ্ছাসেবক, প্রধানমন্ত্রীর সেল-টাস্কফোর্স

  • ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত; থাকবে বিশেষ সরঞ্জাম

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করতে একটি ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হবে। উদ্ধারকাজে সহায়তার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, জরুরি সেবা ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, ভূমিকম্পের মতো দুর্যোগে দ্রুত সাড়া দিতে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক দ্রুত সংগ্রহের মাধ্যমে মোট ১ লাখ সদস্যের একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করা হবে। এই স্বেচ্ছাসেবকদের কেবল তালিকাভুক্ত করলেই হবে না, তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের ওপরও জোর দেওয়া হয়েছে সভায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া ঢাকা শহরে জরুরি ত্রাণ ও সরঞ্জাম ব্যবস্থাপনার জন্য একটি ‘হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া’ (এইচএসএ) স্থাপনের বিষয়েও সভায় নীতিগত আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত বিশেষ সেলটি দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন বিভাগের কাজের সমন্বয়কারী হিসেবে কাজ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম. এ. মুহিত। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় এই জাতীয় টাস্কফোর্স ও বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী ভবিষ্যতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভূমিকম্পে প্রস্তুত ১ লাখ স্বেচ্ছাসেবক, প্রধানমন্ত্রীর সেল-টাস্কফোর্স

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত