সংবাদ

আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে : রাশেদ খাঁন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে : রাশেদ খাঁন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংবাদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, দলটির রাজনীতি এখন ‘দিল্লিতে দাফন’ হয়ে গেছে এবং বাংলাদেশে তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত। যেহেতু তিনি পালিয়ে গেছেন, তাই আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। নেত্রী পালিয়ে যাওয়ায় কর্মীদের মনোবলও ভেঙে গেছে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা বলে আসলে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে। তাদের রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।’

সিলেট ও হবিগঞ্জে এনসিপি নেতাদের বাধার মুখে পড়ার বিষয়ে তিনি বলেন, এনসিপির নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এ কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি কারও মেরুদণ্ড ভাঙতে চান না। তিনি সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গড়ার কথা বলছেন।’

এর আগে জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাশেদ খাঁন জেলার উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে : রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত