সংবাদ

আবারও গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

আবারও গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
আবদুল লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ জুলাই ডিআরইউয়ে এক গোলটেবিল আলোচনা সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে পুলিশ আটক করেছিল। সেখানে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি আলোচনা সভা ঘেরাও করে এবং পুলিশের হাতে তাকে তুলে দেয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রায় এক বছর পর আবারও তাকে গ্রেপ্তার করা হলো। নতুন এই মামলায় শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবদুল লতিফ সিদ্দিকী একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পাট ও বস্ত্রমন্ত্রী এবং ২০১৪ সালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

২০১৪ সালে নিউইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে বহিষ্কৃত হন । ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন । তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত ‘হত্যাকাণ্ডের’ ঘটনায় এই মামলা করা হয়। লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আবারও গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত