সংবাদ

সুন্দরবন ও বাঘ রক্ষায় শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

সুন্দরবন ও বাঘ রক্ষায় শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত
ছবি : সংবাদ

‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’-এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় রেঞ্জ কার্যালয়সংলগ্ন শরণখোলা বাজারে বন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে স্থানীয় সাউথখালী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের রং-তুলিতে সুন্দরবনের জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের নানা চিত্র ফুটে ওঠে।

পরে দুপুরে রেঞ্জ কার্যালয়ের মিলনায়তনে রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব ও বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অপরিসীম। তাই বাঘ ও এর আবাসস্থল রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় লোকজনকে আরও সচেতন হতে হবে। বন ও বন্য প্রাণী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাথরঘাটার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল ইসলাম, আইইউসিএন-এর প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, সাংবাদিক এস এস শোহান, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার ও বন্য প্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুন্দরবন ও বাঘ রক্ষায় শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত