ময়মনসিংহের ত্রিশালে এক অসুস্থ সবজি বিক্রেতার অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন’। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা মো. তাজিবুর রহমানের হাতে এই চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাজিবুর রহমান দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এর আগে তার খাদ্যনালি ও পিত্তথলিতে পাথর ধরা পড়লে দুবার অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ মেয়াদি চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি তার সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব। সম্প্রতি তার অগ্ন্যাশয়ে পুনরায় পাথর ধরা পড়ে। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থাভাবে তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল।
এমন সংকটময় মুহূর্তে তাজিবুর রহমানের পাশে দাঁড়ায় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “অর্থের অভাবে কোনো মানুষের চিকিৎসা যেন বন্ধ না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।”
সহায়তা প্রদানের সময় সংগঠনের সদস্য মোশারফ হোসেন, এইচ এম জোবায়ের হোসাইন, মাহবুবুল আলম উজ্জ্বলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
/

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন