সংবাদ

সাহিত্য সম্মিলন

‘সুবর্ণ আকাশ’ প্রকাশ উপলক্ষে লেখক সম্মিলন বাংলা একাডেমিতে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

‘সুবর্ণ আকাশ’ প্রকাশ উপলক্ষে লেখক সম্মিলন বাংলা একাডেমিতে

কবি, অনুবাদক ও নন্দনতাত্ত্বিক মাহফুজ আল-হোসেন সম্পাদিত কবি ওবায়েদ আকাশের সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ ‘সুবর্ণ আকাশ’-এর প্রকাশনা উৎসব আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি জসীম উদদীন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে অনুষ্ঠিত হবে।

ওবায়েদ আকাশ সুবর্ণজয়ন্তী উদ্যাপন পর্ষদের আয়োজনে এই উৎসবটি সাজানো হয়েছে কয়েকটি পর্বে। বিশিষ্ট কবি, লেখক ও বুদ্ধিজীবীদের আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী এবং ওবায়েদ আকাশের কবিতার আবৃত্তি দিয়ে উপস্থাপন করা হবে পুরো অনুষ্ঠান।

আলোচনায় যারা

অনুষ্ঠানে আলোচনা করবেন অভিনেতা, কবি ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাসির আহমেদ, কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিমল গুহ, কথাসাহিত্যিক ও কবি নাসরীন জাহান, কবি ও কথাসাহিত্যিক সরকার মাসুদ, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান, কবি সরকার আমিন, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি খোকন মাহমুদ, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক চন্দন চৌধুরী এবং কবি নীলিমা নূর।

আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শনী

ওবায়েদ আকাশের কবিতার আবৃত্তি করে শোনাবেন বিশিষ্ট বাচিকশিল্পী নায়লা তারাননুম কাকলি, কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী পিওনা আফরোজ এবং কবি ও বাচিকশিল্পী মামুন অপু। এছাড়া ‘সুবর্ণ আকাশ’কে ঘিরে লেখক, অনুবাদক ও নির্মাতা স্বপন নাথ নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্বপন নাথ। থাকবে সম্পাদকের অভিজ্ঞতা বর্ণনার পর্ব, যেখানে সম্পাদনার অভিজ্ঞতা শোনাবেন সম্পাদক মাহফুজ আল-হোসেন।

কবি ওবায়েদ আকাশ

কবি ওবায়েদ আকাশ দেশের ঐতিহ্যবাহী পত্রিকা ‘সংবাদ’-এর সাহিত্য সম্পাদক, লিটল ম্যাগাজিন ‘শালুক’-এর সম্পাদক ও এ সময়ের একজন স্বতন্ত্র ধারার কবি। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫০। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার।

তার জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন রাজবাড়ী জেলায়। ২০২২ সালে তিনি ৫০-এ পদার্পণ করেন এবং সেবছরই তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা এই সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেন। দীর্ঘ চার বছর পরিশ্রমের পর এ বছর এপ্রিলে ‘সুবর্ণ আকাশ’ প্রকাশিত হয়।

সম্পাদক মাহফুজ আল-হোসেন

সম্পাদক মাহফুজ আল-হোসেন বিশিষ্ট কবি, অনুবাদক ও নন্দনতাত্ত্বিক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৫টি। তিনি অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’-এর নির্বাহী সম্পাদক। পেশাগত জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

‘সুবর্ণ আকাশ’ প্রকাশ উপলক্ষে লেখক সম্মিলন বাংলা একাডেমিতে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত