সংবাদ

হামে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৭

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

হামে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৭
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৭ জনে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ জনের এবং হামের উপসর্গে ৭৪১ জনের।

একই সময়ে ১৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হামে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৩৭

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৭ জনে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ জনের এবং হামের উপসর্গে ৭৪১ জনের।

একই সময়ে ১৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত