সংবাদ

হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বৈধাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার পথে বৈধাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার বেশ কয়েকজন আরোহী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন পানিতে তলিয়ে যান।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ। আজ শনিবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, খবর পেয়ে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বৈধাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার পথে বৈধাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার বেশ কয়েকজন আরোহী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন পানিতে তলিয়ে যান।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ। আজ শনিবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, খবর পেয়ে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত