সংবাদ

‘প্রধানমন্ত্রী, ওরা আপনাকে ডুবাবে’

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

‘প্রধানমন্ত্রী, ওরা আপনাকে ডুবাবে’
ছবি : সংবাদ

এদেশের দৃষ্টিপ্রতিবন্ধীরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার। একইসঙ্গে প্রধানমন্ত্রীর চারপাশের লোকজনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জেলা প্রশাসন প্রদত্ত জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইউব আলী হাওলাদার বলেন, ‘আওয়ামী লীগকে যেমন শেখ হাসিনার কাছের লোকেরা ডুবিয়েছে, তেমনি আপনার আশেপাশের কিছু লোক আপনাকেও (প্রধানমন্ত্রীকে) ডুবাবে। তারা আপনাকে সঠিকভাবে সহযোগিতা করছে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যে দুজন মন্ত্রী দায়িত্ব পেয়েছেন, তাদের আসলে সমাজকল্যাণমূলক কাজ করার যোগ্যতা আছে কি না, তা ভেবে দেখার অনুরোধ রইল।’

সংস্থার কেন্দ্রীয় কমিটির ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘আমাদের ওপর নিপীড়ন চালালে সারা দেশের দৃষ্টিপ্রতিবন্ধীরা একত্রিত হবে। আমরা আন্দোলন চাই না, তবে ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে জাতীয় প্রেসক্লাব ঘেরাও করা হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, জেলা প্রশাসনের বরাদ্দ দেওয়া এক টন চাল সংস্থার উদ্যোগে ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের মাঝে ২০ কেজি করে বিতরণ করা হয়েছে।

সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল ও হাফেজ সিরাজুল ইসলাম। এসময় সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

‘প্রধানমন্ত্রী, ওরা আপনাকে ডুবাবে’

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত