সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২
ছবি : সংবাদ

রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–নাসিরনগরের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া (২৪) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় থেকে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি ফিরছিল। পথে খাগালিয়া গ্রামসংলগ্ন বেমালীয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা তিন যাত্রীই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–নাসিরনগরের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া (২৪) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় থেকে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি ফিরছিল। পথে খাগালিয়া গ্রামসংলগ্ন বেমালীয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা তিন যাত্রীই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত