জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা, গাজীপুর ও ফরিদপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে এসব কর্মসূচি পালিত হয়।
গাইবান্ধা : জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বেলা চারটায় গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা রাজনৈতিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এমপি এবং সঞ্চালনা করেন জেলা ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন