কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা যুবক মোহাম্মদ কবিরের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীর দ্বীপের হাজীপাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ কবির উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া হাজীপাড়া বেড়িবাঁধ এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়রা বেড়িবাঁধের কংক্রিট ব্লকের ফাঁকে মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
এর আগে শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূলে উত্তাল সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। সেই ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ কবির একজন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। পরে তার ছোট ভাই ফয়সাল ও ক্যাম্পের মাঝিরা এসে মরদেহ শনাক্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মনির আহমদ বলেন, ‘নৌকাডুবির পর থেকে কবির নিখোঁজ ছিলেন। বিকেলে খবর পেয়ে তার ভাই থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেছেন।’
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
/

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন