নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, চিকিৎসাসংক্রান্ত এই সফরে তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন।
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে সম্প্রতি গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। স্বদেশে ফেরার পরদিনই তিনি সংসদ অধিবেশনে অংশ নেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেও এতদিন অসুস্থতার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে উপস্থিত হতে পারেননি তিনি।
/

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন