পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে নেমে কাজ করার সময় শ্বাসকষ্টে বিষাক্ত গ্যাসে মো. মনির শেখ (৪২) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহযোগী মো. কুদ্দুস (৭০) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার ফলনী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেফটি ট্যাংকের ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খোলার সময় দুজনেই অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন