সংবাদ

ত্রিমুখী সংঘর্ষে যাত্রীর পর মারা গেলেন সিএনজিচালকও

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

 ত্রিমুখী সংঘর্ষে যাত্রীর পর মারা গেলেন সিএনজিচালকও
চাঁদপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ। ছবি : সংবাদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা ও সিএনজিযাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ কড়া ব্রেক (হার্ড ব্রেক) করে। এতে পেছনে থাকা অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক কবির মালকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ত্রিমুখী সংঘর্ষে নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ত্রিমুখী সংঘর্ষে যাত্রীর পর মারা গেলেন সিএনজিচালকও

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা ও সিএনজিযাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ কড়া ব্রেক (হার্ড ব্রেক) করে। এতে পেছনে থাকা অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক কবির মালকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ত্রিমুখী সংঘর্ষে নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত