সংবাদ

মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছবি : সংবাদ

নরসিংদীর মাধবদীতে একটি দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে লাল কস্টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে লাল কস্টেপে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে বস্তুটি পানিভর্তি বালতিতে ডুবিয়ে শিক্ষক মিলনায়তনে রেখে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তুটি ককটেল বা বোমা কি না, তা পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দলকে (বম ডিসপোজাল ইউনিট) খবর দেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে একটি দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে লাল কস্টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে লাল কস্টেপে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে মাধবদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে বস্তুটি পানিভর্তি বালতিতে ডুবিয়ে শিক্ষক মিলনায়তনে রেখে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তুটি ককটেল বা বোমা কি না, তা পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দলকে (বম ডিসপোজাল ইউনিট) খবর দেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত