সংবাদ

তারেক রহমানই চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৯:০৭ এএম

তারেক রহমানই চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী
ছবি : সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি এখন দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম রয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক দায়িত্ব। কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দলের চেয়ারম্যান চূড়ান্ত প্রার্থী ঠিক করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে স্পিকারের সঙ্গে পরামর্শ করা হবে বলেও তিনি জানান।

সূত্র জানায়, বৈঠকে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নিয়ে আলোচনা না হলেও নির্দিষ্ট সময়ের আগেই দেশের ২৩তম রাষ্ট্রপতি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন নীতিনির্ধারকরা। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তদারকির জন্য ‘সুপারভাইজিং ও মনিটরিং কমিটি’ গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

তারেক রহমানই চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত