সংবাদ

জমি নিয়ে বিবাদ, ভাইকে কুপিয়ে হত্যা

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

জমি নিয়ে বিবাদ, ভাইকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নূর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলালকে (৪৩) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে নূর ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই হেলালের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিবাদ, ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়ার মিরপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নূর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলালকে (৪৩) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে নূর ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই হেলালের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত