সংবাদ

ফেনীতে সাড়ে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল সিরাপ উদ্ধার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ফেনীতে সাড়ে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল সিরাপ উদ্ধার
ছবি : সংবাদ

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল এস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৃথক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন–চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবুল কাশেমের ছেলে আবুল হোসেন ওয়াসিম (৩৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউছুপ ভূঁইয়ার ছেলে মো. মাসুম ভূঁইয়া (৩৩)।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে এসআরবি-৭-এর একটি দল লালপোল এলাকার স্টার হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর এলাকায় স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে অপর একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, জব্দ করা মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে সাড়ে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল এস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৃথক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন–চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবুল কাশেমের ছেলে আবুল হোসেন ওয়াসিম (৩৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউছুপ ভূঁইয়ার ছেলে মো. মাসুম ভূঁইয়া (৩৩)।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে এসআরবি-৭-এর একটি দল লালপোল এলাকার স্টার হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর এলাকায় স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে অপর একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, জব্দ করা মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত