সংবাদ

অভাবের তাড়নায় ৩০ হাজারে বিক্রি হলো শিশু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

অভাবের তাড়নায় ৩০ হাজারে বিক্রি হলো শিশু

চাঁদপুরে আট মাসের কন্যাসন্তানকে ‘অজ্ঞান পার্টি’র মাধ্যমে চুরির অভিযোগের একদিনের মাথায় উন্মোচিত হলো আসল রহস্য। মূলত চরম অভাবের তাড়নায় ৩০ হাজার টাকার বিনিময়ে এক দম্পতির কাছে নিজের সন্তানকে তুলে দিয়েছিলেন মা। সেই ঘটনা আড়াল করতেই তিনি ‘শিশু চুরি’র নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শহরের পূর্ব রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) শিশুটির মা শিউলি বেগম দাবি করেছিলেন, মিশন রোড এলাকায় অটোরিকশায় এক নারী তাঁকে পানি খাইয়ে অচেতন করে তাঁর ৮ মাসের শিশু লামিহা ও ৩০ হাজার টাকা নিয়ে গেছে। পরে তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

তবে এই ঘটনা গণমাধ্যমে আসার পর শনিবার বিকেলে শিশুটির দত্তকগ্রহীতা ইয়াসিন আক্তার ওরফে কামরুল চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা প্রকাশ করেন। কামরুল পুলিশকে জানান, তিনি ও তাঁর স্ত্রী জেসমিন নিঃসন্তান হওয়ায় এবং শিউলি বেগমের পরিবারের অভাব থাকায় দুই পক্ষের সমঝোতায় আদালতের অ্যাফিডেভিটের মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়া হয়েছে। প্রমাণ হিসেবে তিনি প্রয়োজনীয় কাগজপত্রও দেখান।

নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে শিশুটির মা শিউলি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস ধরে বেকার। ঘরে খাবার নেই, শিশুদের দুধ কেনার টাকা নেই। এই অনটন সইতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’ তবে শিশুটির বাবা লিটনের দাবি, তাঁর স্ত্রী তাঁকে না জানিয়েই এই কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে বাবা-মায়ের সম্মতিতেই শিশুটিকে অন্য দম্পতির কাছে দেওয়া হয়েছিল। শিশুটি বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছে। যেহেতু এটি পারিবারিক সমঝোতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, তাই আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

অভাবের তাড়নায় ৩০ হাজারে বিক্রি হলো শিশু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত