শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন কর্মী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিক সমাজের এই সম্মান ও ভালোবাসা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারত্ব ও নৈতিকতার ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশু ও নারীর অধিকারসংক্রান্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা ও তথ্য যাচাইয়ের বিকল্প নেই। কোনো অপশক্তির কাছে গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না। সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমেই জনআস্থা অটুট রাখা সম্ভব। বিশেষ করে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের আওতায় তিনটি মানবিক কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। আয়োজকেরা জানান, আগামীতেও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন