সংবাদ

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি : সংবাদ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সরকারের পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও বন বিভাগ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

রোববার (২ আগস্ট) বিকেলে সাপাহার-খঞ্জনপুর সড়কের বিভিন্ন স্থানে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাপাহার রেঞ্জ কর্মকর্তা শাহাদাৎ হোসাইন এবং বিট কর্মকর্তা মতিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা তৈরিতেও কাজ করছে বন বিভাগ ও উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত এবং সেটির যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত