সংবাদ

কারখানায় ড্রাম বিস্ফোরণে ঝরল শিশুর প্রাণ

প্রতিনিধি, কালকিনি(মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি(মাদারীপুর)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

কারখানায় ড্রাম বিস্ফোরণে ঝরল শিশুর প্রাণ
ছবি : সংবাদ

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি কাঠের কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে মো. নজরুল ইসলাম (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটি স্থানীয় এক জামায়াত নেতার রাইস মিলের ভেতর গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে।

নিহত নজরুল ইসলাম ওই ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে পরিবারের অভাব মেটাতে ওই কারখানায় দিনমজুর হিসেবে কাজ করত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভুরঘাটা-শশীকর সড়কের পাশে পশ্চিম পূয়ালী গ্রামে জামায়াত নেতা পান্না খন্দকারের একটি রাইস মিল রয়েছে। ওই মিলের ভেতরেই দীর্ঘদিন ধরে একটি কাঠের কারখানা পরিচালিত হচ্ছে। আজ সকালে নজরুল কারখানায় থাকা একটি রাসায়নিক (কেমিক্যাল) ভর্তি ড্রাম খোলার চেষ্টা করে। এ সময় ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হলে নজরুল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলের অকালমৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা হানিফ শরীফ। তিনি বলেন, ‘ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের। সংসারের অভাব দূর করতে সে কাজে গিয়েছিল, কিন্তু লাশ হয়ে ফিরল।’

জানতে চাইলে রাইস মিলের মালিক ও জামায়াত নেতা পান্না খন্দকার বলেন, ‘আমার রাইস মিলের পাশে একটি কাঠের কারখানা আছে। তবে সেটি বৈধ নাকি অবৈধ, তা আমার জানা নেই।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ড্রাম বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কারখানায় ড্রাম বিস্ফোরণে ঝরল শিশুর প্রাণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত