সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘বর্তমান যুগে প্রত্যেকের হাতেই গণমাধ্যম (স্মার্টফোন/ সোশ্যাল মিডিয়া) আছে। ফলে কেউ যদি শেখ হাসিনার বক্তব্য শুনতে চায়, তবে তা আটকানো সম্ভব নয়।’
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরাইল উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমরা দেখেছি শেখ হাসিনার আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তবে বর্তমানের এই পদক্ষেপই বা কীভাবে গণতন্ত্র হয়?’ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তিনি বলেন, ‘ওনার বয়স হয়েছে, ওনার দলের স্বার্থে ও রাজনৈতিক ইতিহাসের প্রয়োজনে তিনি দেশে ফিরবেন বলেই আমার কমনসেন্স বলে।’
দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নেই। এসব সংঘাত ইঙ্গিত দেয় যে আমরা আবারও পুরনো সহিংস রাজনীতিতেই ফিরে যাচ্ছি।’
এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি এই অনুষ্ঠান বয়কট করে। এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এই কঠিন সত্যটি বিএনপিকে মেনে নিতে হবে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
\

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন