সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব রাস্তায় যান চলাচল সীমিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব রাস্তায় যান চলাচল সীমিত
ছবি: সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার (৫ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উন্মুক্ত কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ কারণে ভোর ৫টা থেকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে। ট্রাফিক জ্যাম এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই বিশেষ ট্রাফিক নির্দেশনা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর ফলে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে।

যে সড়কে থাকবে সীমাবদ্ধতা: সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা, খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকা।

বিকল্প সড়ক

ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করবেন।

গোলাপশাহ মাজার ক্রসিং থেকে শাহবাগগামী যানবাহন: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে কাকরাইল মসজিদ ক্রসিং দিয়ে গন্তব্যে পৌঁছাবেন।

সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহন: মিরপুর রোড, নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং হয়ে বকশীবাজার ক্রসিং দিয়ে চলাচল করবেন। অথবা বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে বা বামে মোড় নিয়ে হাতিরপুল বা নীলক্ষেত বা পলাশী ক্রসিং দিয়ে যাবেন।

মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): গণভবন ক্রসিং থেকে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে যাবেন।

ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং-এর দিকে যাবেন।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং দিয়ে ফার্মগেটের দিকে যাবেন।

আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে যাবেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন: খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবেন।

মিরপুর রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন: মানিক মিয়া এভিনিউতে ব্লকেড থাকলে মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে যাবেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী গাড়িগুলোকে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিশেষ নির্দেশনা

নগরবাসীর প্রতি ডিএমপির আহ্বান: সরকারি এই আয়োজনে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ কারণে অনুষ্ঠান এলাকায় যানজট এড়াতে আগে থেকেই বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। নগরবাসীকে স্বল্প সময়ের এই ভোগান্তি মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব রাস্তায় যান চলাচল সীমিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত