সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এটি তার ক্যারিয়ারের অষ্টম যুক্তরাষ্ট্র সফর। এবার টানা ১৬টি স্টেজ শো’তে অংশ নিয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন এই তারকা শিল্পী।
দেশের সংগীতাঙ্গনের
অন্যতম ব্যস্ত শিল্পী কণা নিয়মিত সিনেমার প্লেব্যাক, আধুনিক গান, নাটকের গান, বিজ্ঞাপনের
জিঙ্গেল এবং ভয়েস ওভারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। পাশাপাশি সারা বছরই দেশ-বিদেশে বিভিন্ন
স্টেজ শো’তে অংশ নেন। ২০০৫ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে সংগীত পরিবেশন করেন তিনি। এরপর
২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীদের মুগ্ধ
করেছেন।
সেই ধারাবাহিকতায়
কয়েকদিন আগে তিনি আবারও যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ইতোমধ্যে ইন্ডিয়ানায় প্রথম শো’তে
পারফর্ম করে শ্রোতাদের উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছেন। এরপর মিশিগানে পরিবেশনার মধ্য
দিয়ে শুরু হয়েছে তার দীর্ঘ কনসার্ট সফর।
সফরসূচি অনুযায়ী, ১ আগস্ট আটলান্টিক সিটি, ২ আগস্ট লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’, আগামী ৮ আগস্ট ওকলাহোমা সিটি, ১৪ আগস্ট ডালাস, ২১ আগস্ট হিউস্টন, ২৮ আগস্ট শিকাগো, ২৯ আগস্ট বোস্টন, ৫ সেপ্টেম্বর অরল্যান্ডো, ৬ সেপ্টেম্বর আবার লস অ্যাঞ্জেলস, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি, ১৯ সেপ্টেম্বর মিয়ামি, ২০ সেপ্টেম্বর আটলান্টা, ২৬ সেপ্টেম্বর মিশিগান এবং ৩ অক্টোবর নিউইয়র্কে তার পরিবেশনা অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র সফর
প্রসঙ্গে কণা বলেন, “যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি, ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার
করেছি। ২০০৫ সালে যেমন ভালোবাসা পেয়েছিলাম, সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরও বেড়েছে। একজন
শিল্পী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের বাংলা গান শোনাতে পারা এবং দেশের সংস্কৃতিকে বিশ্বের
সামনে তুলে ধরতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবারের সফরটি আমার স্টেজ শো নিয়ে
সবচেয়ে দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর। এজন্য দেশী মিউজিক এন্টারটেইনমেন্টের মুনিরুজ্জামান
ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
কণা জানান, সবকিছু
পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। ফিরে জমে
থাকা নতুন গান ও অন্যান্য সংগীত-সংশ্লিষ্ট কাজ দ্রুত শেষ করবেন।
উল্লেখ্য, কণার
কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান ‘মন দাও’, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে প্রশংসিত
হয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন