কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে নতুন গান ‘পাতার বাঁশরি’। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উন্মুক্ত করা হয়।
গানটির কথা ও সুর
করেছেন ইশান। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।
কোক স্টুডিও বাংলার
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাতার বাঁশরি’ মূলত বিশুদ্ধ প্রেমের গান। প্রিয় মানুষের
দূর থেকে ভেসে আসা বাঁশির সুরকে কেন্দ্র করে প্রেমিকের আকুলতা, ভালোবাসা ও বিরহের অনুভূতি
সহজ কথা ও সুরে তুলে ধরা হয়েছে। নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার
টানেই ফিরে আসেন প্রেমিক—এমন আবেগই উঠে এসেছে গানটিতে।
গানটির মিউজিক ভিডিও
ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনোরম লোকেশনে। প্রেম, প্রকৃতি ও ঐতিহ্যের
আবহে নির্মিত ভিডিওটি গানটির আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন