দীর্ঘদিন পর নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ফিরেছেন অভিনেতা আশিক চৌধুরী। জিসান ও সাথীর কণ্ঠে প্রকাশিত ‘খাইছি আমি ধরা’ শিরোনামের গানটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সুমাইয়া রিমু। গত ২৪ জুলাই ইউটিউবে প্রকাশ পাওয়া ভিডিওটি ইতোমধ্যে দর্শকদের নজর কাড়ছে। টিভি নাটকের পরিচিত মুখ আশিক চৌধুরী দীর্ঘ বিরতির পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করলেন। জিসান ও সাথীর গাওয়া ‘খাইছি আমি ধরা’ গানটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে প্রথমবারের মতো মডেল হয়েছেন সুমাইয়া রিমু।
মিউজিক ভিডিওটি
নিয়ে আশিক চৌধুরী বলেন, “বর্তমানে ইন্ডাস্ট্রিতে নাটক, সিনেমা, মিউজিক ভিডিও কিংবা
বিজ্ঞাপন—সব ক্ষেত্রেই কাজের সংখ্যা অনেক কম। আমিও নিয়মিত কাজ করছি না। তবে গানটির
গল্প ও উপস্থাপনা ভালো লাগায় কাজটি করেছি। রিমুর সঙ্গে এটি আমার প্রথম কাজ। সে ভালো
করছে। আশা করি দর্শকদেরও আমাদের কাজটি ভালো লাগবে।”
সম্প্রতি আশিক অভিনীত
আরিয়ান আলভী পরিচালিত ‘অহংকারী মেয়ের পতন’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এছাড়া বকুল
আহমেদের ‘দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে’ এবং ‘জুয়াড়ির পরিণতি’ শিরোনামের আরও দুটি নাটকও
মুক্তি পেয়েছে।
এর আগে চিত্রনায়িকা
বুবলীর সঙ্গে একটি গ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন
আশিক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইন্দুবালা’, ‘নীল ফড়িং’, ‘হৃদয় ছোঁয়ার
দেশ’ এবং ‘নারীর শক্তি’। তবে বড় পর্দায় কাজ করলেও আশিকের ভাষায়, নাটকেই তিনি সবচেয়ে
বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন