নতুন মৌলিক গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। শিগগিরই তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘তুমি বিহন’।
ভালোবাসার অপেক্ষা, অভিমান
ও না পাওয়ার গভীর অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটি। এর কথা ও সুর করেছেন জিসান
খান শুভ। সঙ্গীতায়োজন করেছেন আদিব শংকর এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস
শংকর।
নতুন গান প্রসঙ্গে লিজা
বলেন, “ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার গভীর অনুভূতি নিয়ে আসছে ‘তুমি বিহন’।
গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটাও দারুণ হয়েছে। আমি খুবই আশাবাদী,
গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
একটি রিয়েলিটি শোর মাধ্যমে
সংগীতজগতে পেশাদার যাত্রা শুরু করেন লিজা। এরপর নিজের কণ্ঠের মাধুর্য ও একের পর এক
মৌলিক গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার প্রথম মৌলিক গান ছিল ‘ভুল করে
যদি কখনো’। এরপর প্রকাশিত বহু গানই পেয়েছে দর্শক-শ্রোতার ভালোবাসা। সর্বশেষ তার কণ্ঠে
প্রকাশিত মৌলিক গান ছিল ‘তোমার রোদেলা আকাশে’।
বর্তমানে স্টেজ শোর পাশাপাশি
পরিবারের জন্যও সময় দিচ্ছেন লিজা। বিশেষ করে একমাত্র কন্যাকে নিয়েই কাটে তার বেশির
ভাগ সময়। বিশেষ কোনো টেলিভিশন অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে তবেই অংশ নেন তিনি।
এদিকে দেশের সংগীতাঙ্গনে
স্টেজ শোর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিল্পীদের মতে, দেশের সামগ্রিক
ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই এই মন্দা দেখা দিয়েছে। ফলে অনেক শিল্পীই ভবিষ্যৎ নিয়ে
উদ্বিগ্ন। তবে তাদের প্রত্যাশা, পরিস্থিতির উন্নতির সঙ্গে আবারও প্রাণ ফিরে পাবে দেশের
সংগীতাঙ্গন, বাড়বে স্টেজ শোর আয়োজন এবং গানে মুখর হয়ে উঠবে শহর থেকে গ্রাম।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন