সংবাদ

‘বুড়ো নাবিকের গল্প’ নিয়ে হাজির বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

‘বুড়ো নাবিকের গল্প’ নিয়ে হাজির বাপ্পা মজুমদার

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের অঙ্গনে সক্রিয় বাপ্পা মজুমদার। দীর্ঘ সংগীতজীবনেও নতুন মৌলিক গান তৈরির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ করেছেন নতুন গান ‘বুড়ো নাবিকের গল্প’।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। ভিন্নধর্মী এই গানের শুরুতেই উঠে এসেছে— “সিন্ধু নাবিক, ভেবে সব দিক, জলের সাথে নিলো আড়ি/ সেই সে নাবিক, আজ চার দেয়ালে, দেবে না আর দূর পাড়িৃ”।

‘বুড়ো নাবিকের গল্প’-এর অন্তর্নিহিত ভাবনায় একজন বাবার সন্তানের প্রতি সীমাহীন দায়িত্ববোধ, ত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। গানের ভিডিওতেও সেই আবেগঘন আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আহাদ অন্তর, যেখানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। গানটির রেকর্ডিং এবং মিক্স-মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

মৌলিক গানের পাশাপাশি নিয়মিত ইনস্ট্রুমেন্টাল সংগীতও প্রকাশ করেন বাপ্পা মজুমদার। নিজের ফেসবুক পেজে বিভিন্ন জনপ্রিয় গানের গিটার সলো শেয়ার করেন তিনি, যা শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে সংগীতচর্চা ও সংগীতবিষয়ক নানা জ্ঞানমূলক ভিডিও কনটেন্টও নিয়মিত প্রকাশ করে থাকেন এই শিল্পী।

এদিকে সম্প্রতি বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ সংগীতানুষ্ঠানের। সেখানে নতুন প্রজন্মের আটজন শিল্পী তার জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের গান অন্যদের কণ্ঠে উপভোগ করেন বাপ্পা এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘বুড়ো নাবিকের গল্প’ নিয়ে হাজির বাপ্পা মজুমদার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত