সংবাদ

ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ছাগলনাইয়া সীমান্তে অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ছাগলনাইয়া সীমান্তে অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত