সংবাদ

তনু হত্যা মামলা : জামিন স্থগিতের পর হাফিজুর ফের গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

তনু হত্যা মামলা : জামিন স্থগিতের পর হাফিজুর ফের গ্রেপ্তার
ছবি : সংবাদ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিন স্থগিত হওয়ার পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে। বিকেলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দিয়েছিলেন। সেই আদেশে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করে হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় শনিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত হাফিজুরকে আত্মসমর্পণের সুযোগ দিলেও তিনি তা করেননি। ফলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, হাফিজুর রহমানের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। তবে তনুর শরীর থেকে উদ্ধার করা ডিএনএ নমুনার সঙ্গে হাফিজুরের ডিএনএ মিলেছে কি না, সে বিষয়ে তদন্ত কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস সংলগ্ন ঝোপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া হাফিজুর রহমান তনু হত্যার সময় ওই সেনানিবাসে কর্মরত ছিলেন। তনু হত্যা মামলায় তিনিই এখন পর্যন্ত একমাত্র সন্দেহভাজন আসামি যার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলা : জামিন স্থগিতের পর হাফিজুর ফের গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত