সংবাদ

নারীর পেট থেকে ফুটবল আকৃতির টিউমার অপসারণ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:৫৩ এএম

নারীর পেট থেকে ফুটবল আকৃতির টিউমার অপসারণ
ছবি : সংবাদ

চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে প্রায় ফুটবল আকৃতির ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। রোগী মিলন বেগম (৬৫) চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার কাজীবাড়ির বাসিন্দা এবং তিনি পাঁচ সন্তানের জননী।

জানা যায়, দীর্ঘদিন ধরে পেট ফুলে যাওয়া ও অস্বস্তিতে ভোগার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে ওভারিয়ান সিস্ট বা টিউমার ধরা পড়ে। টিউমারটি অত্যন্ত বড় ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত চাঁদপুরের মেরিন হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সার্জন ডা. এইচ এম হাসান ইমাম সানীর নেতৃত্বে একটি চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। টিমে আরও ছিলেন ডা. মো. হাসান জুলকার নাইন, ডা. আরিফুর রহমান কিরণ, ডা. সাইফ জামান ও ডা. মনিষা জামান মীম।

সফল অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারীর পেট থেকে ফুটবল আকৃতির টিউমার অপসারণ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে প্রায় ফুটবল আকৃতির ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। রোগী মিলন বেগম (৬৫) চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার কাজীবাড়ির বাসিন্দা এবং তিনি পাঁচ সন্তানের জননী।

জানা যায়, দীর্ঘদিন ধরে পেট ফুলে যাওয়া ও অস্বস্তিতে ভোগার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে ওভারিয়ান সিস্ট বা টিউমার ধরা পড়ে। টিউমারটি অত্যন্ত বড় ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত চাঁদপুরের মেরিন হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সার্জন ডা. এইচ এম হাসান ইমাম সানীর নেতৃত্বে একটি চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। টিমে আরও ছিলেন ডা. মো. হাসান জুলকার নাইন, ডা. আরিফুর রহমান কিরণ, ডা. সাইফ জামান ও ডা. মনিষা জামান মীম।

সফল অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত