সংবাদ

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩

প্রতিনিধি, মৌলভীবাজার
প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩
ছবি: সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের লাভনা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশার চালক ও দুই যাত্রী রয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন - সিএনজিচালিত অটোরিকশার চালক হবিগঞ্জের বাহুবল উপজেলার শিমুলিয়া গ্রামের আনোয়ার আলী (৩০) এবং দুই যাত্রী শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজডিহি চা-বাগানের জয় সিং ছত্রীর (২৩) ও পাম্পু নায়ক। জয় সিং ছত্রী কালাপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার অমৃত সিং ছত্রীর ছেলে। দুই তরুণকে হারিয়ে মাজডিহি চা-বাগানে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মধ্যে লাভনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. নাবিদ রায়হান বিন শহীদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

জানা গেছে, বাসটি সিলেট থেকে একটি সরকারি মহিলা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরের যাত্রী নিয়ে শ্রীমঙ্গল হয়ে ফিরছিল। বাসে থাকা এক শিক্ষক জানান, উল্টো দিক থেকে অটোরিকশাটি দ্রুত গতিতে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে। বাসের সব যাত্রী নিরাপদ রয়েছেন।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত