দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাসভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বস্তরের যাত্রী ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের যৌথ বৈঠকে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল বিআরটিএ ও বাস মালিক সমিতি। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও আর্থিক চাপের বিষয়টি বিবেচনা করে বিআরটিএর প্রস্তাবিত হারের চেয়ে ৩ পয়সা কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়াতে সম্মত হন পরিবহন খাতের প্রতিনিধিরা।
বৈঠক শেষে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি হিসাব অনুযায়ী বাসের ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থ ও সাধারণ মানুষের সার্বিক দিক বিবেচনা করে বাস মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৩ পয়সা কম নেওয়া হচ্ছে। মেট্রোপলিটন এলাকা কিংবা দেশের বিভিন্ন জেলা–সব রুটেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। আজই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অফিশিয়াল প্রজ্ঞাপন জারি ও নতুন হারের চুক্তি কার্যকর হওয়ার আগেই যদি কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার ও মূল্যস্ফীতি সামাল দিতে গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের ইতিহাসের সর্বোচ্চ এই দরবৃদ্ধির পরেই ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হলো।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল। অন্যদিকে ৫২ আসনের দূরপাল্লার বাসে কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা ভাড়া কার্যকর ছিল। নতুন করে ১৭ পয়সা যুক্ত হওয়ায় দূরপাল্লা ও নগর পরিবহনের চূড়ান্ত তালিকা দ্রুত প্রস্তুত করে তা প্রকাশ করবে বিআরটিএ।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন