সংবাদ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নেয় ১৫০ জন কিশোরী। ছবি : সংবাদ

কন্যাশিশুর শিক্ষাজীবন নিরাপদ রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন কিশোরী অংশ নেয়। এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল–‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি।’

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, বেসরকারি সংস্থা এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফসার আলী চাঁদ, প্রকল্প সমন্বয়ক কার্তিক চন্দ্র সেন ও শিফটার আশিকা আক্তার শিমু।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’–এর সহায়তায় এবং স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’–এর (এএফএডি) ‘সোচ্চার’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র‍্যালি, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও নাটিকা পরিবেশনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কন্যাশিশুর শিক্ষাজীবন নিরাপদ রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন কিশোরী অংশ নেয়। এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল–‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি।’

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, বেসরকারি সংস্থা এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফসার আলী চাঁদ, প্রকল্প সমন্বয়ক কার্তিক চন্দ্র সেন ও শিফটার আশিকা আক্তার শিমু।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’–এর সহায়তায় এবং স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’–এর (এএফএডি) ‘সোচ্চার’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র‍্যালি, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও নাটিকা পরিবেশনা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত