সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
ছবি : সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফরম দুটি গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ঘোষিত তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা হওয়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সেই সুযোগ পাবেন।

সবকিছু চূড়ান্ত হওয়ার পর আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনি প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করেছেন। তিনি নিশ্চিত করেন, ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলে জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কেবল নির্বাচনের তফসিলটি প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত