সংবাদ

ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রতিনিধি, ঠাকুরগাঁও (রংপুর)
প্রতিনিধি, ঠাকুরগাঁও (রংপুর)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস
ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের শোভাযাত্রা। ছবি : সংবাদ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’—এই প্রতিপাদ্য সামনে রেখে দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাদের জীবন-জীবিকার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সভায় আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এবং তা দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’—এই প্রতিপাদ্য সামনে রেখে দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাদের জীবন-জীবিকার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সভায় আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এবং তা দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত