সংবাদ

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আহমদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আহমদ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমিরের বাসায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষণা শেষে কর্নেল অলি বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’

এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হয়। জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ দিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন-এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

বৈঠক শেষে জোটের নেতারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আহমদ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমিরের বাসায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষণা শেষে কর্নেল অলি বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’

এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হয়। জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ দিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন-এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

বৈঠক শেষে জোটের নেতারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত